শিরোনাম

বৃহত্তর চট্টগ্রামে চলছে পরিবহন ধর্মঘট, দুর্ভোগ চরমে

নিউজ ডেস্ক : টার্মিনাল নির্মাণ, পুলিশি হয়রানি বন্ধসহ ৯ দফা দাবিতে বৃহত্তর চট্টগ্রামে ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট পালন করছে গণপরিবহন শ্রমিকরা। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে আজ মঙ্গলবার সকাল থেকে মহানগরী, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি রুটে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। তবে রিকশা ও ব্যক্তিগত গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।

এ দিকে ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সড়কে গণপরিবহন চলাচল বন্ধ থাকায় স্কুলগামী শিক্ষার্থী ও অফিসগামী লোকজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। গত ২৬ নভেম্বর বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সংবাদ সম্মেলনের মাধ্যমে এ পরিবহন ধর্মঘটের ডাক দেয়।

লিখিত বক্তব্যে এ সময় ফেডারেশনের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মো. মুছা বলেছিলেন, বাস, ট্রাক, প্রাইম মুভার ও ট্রেইলারের জন্য টার্মিনাল নির্মাণ, অটোরিকশা ও অটোটেম্পোর জন্য পার্কিং স্পট, আনরেজিস্ট্রার্ড সিএনজিচালিত অটোরিকশার রেজিস্ট্রেশন প্রদান ও মালিকের জমা ৬০০ টাকা নির্ধারণ, ভুয়া সংগঠনের নামে সন্ত্রাসী কায়দায় পরিবহন শ্রমিক সংগঠন দখলদারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, বিআরটিএ ও যুগ্ম শ্রম পরিচালকের দপ্তরের দুর্নীতি-হয়রানি-অব্যবস্থাপনা বন্ধ, পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র দিয়ে কল্যাণ তহবিলের টাকা পাওয়া নিশ্চিত করা আমাদের দীর্ঘদিনে দাবি।

দীর্ঘদিনের এসব সমস্যা সমাধানে সময় হাতে রেখে যথাযথ কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়াসহ নিয়মতান্ত্রিকভাবে দাবি জানানো হয়েছে। এরপরও সরকার এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে পরিবেহন ধর্মঘটের ডাক দেওয়া হয়।

basic-bank

Be the first to comment on "বৃহত্তর চট্টগ্রামে চলছে পরিবহন ধর্মঘট, দুর্ভোগ চরমে"

Leave a comment

Your email address will not be published.


*