নিউজ ডেস্ক : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের দারোগাপুকুর পাড় এলাকায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অবৈধ মেলামেশাকালে সাবেক ইউপি চেয়ারম্যান কামাল হোসেনকে আটক করে স্থানীয়রা। এ সময় ক্ষিপ্ত হয়ে কামাল এলোপাতাড়ি গুলি করলে দুজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়।
তাদের নোয়াখালী প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, কুতুবপুর ইউপির সাবেক চেয়ারম্যান কামাল হোসেনের সঙ্গে ওই এলাকার ব্যবসায়ী সাত্তার মিয়ার পুত্রবধূর দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্ক চলছিল। সোমবার রাত সাড়ে ১২টার দিকে কামাল ওই গৃহবধূর ঘরে প্রবেশ করলে স্থানীয়রা টের পেয়ে ঘরের বাইরে তালা লাগিয়ে দেয়। খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ সেই বাড়িতে জড়ো হয়। খবর দেওয়া হয় পুলিশকে। এতে ক্ষিপ্ত হয়ে কামাল ঘরের ভেতর থেকে এলোপাতাড়ি গুলি করলে বাইরে থাকা পাশের বাড়ির আবুল কালাম ও মিজান গুলিবিদ্ধ হয়। তাদের নোয়াখালী প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তালা ভেঙে কামালকে আটক করে থানায় নিতে চাইলে জনতা উত্তেজিত হয়ে কামালকে গণপিটুনি দেওয়ার চেষ্টা করে। বর্তমানে কামাল বেগমগঞ্জ মডেল থানায় আটক রয়েছে। এদিকে গুলিবিদ্ধ আবুল কালামের অবস্থা আশঙ্কাজন বলে জানা গেছে। তবে যে অস্ত্র দিয়ে কামাল গুলি চালিয়েছে পুলিশ তা উদ্ধার করতে পারেনি। কামালকে উদ্ধারকারী বেগমগঞ্জ মডেল থানার এসআই মধুসুদন জানান, আমরা মোবাইল ডিউটিতে ছিলাম।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার হাত থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। তবে ওই বাড়ির এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে তার সম্পর্কের কথা স্থানীরা আমাদের জানিয়েছে। এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানার ওসি সাজিদুর রহমানের সাথে আলাপ করলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, কামালকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তিনি বর্তমানে পুলিশের জিম্মায় রয়েছে। কেউ গুলিবিদ্ধ হলে বা ক্ষতিগ্রস্ত হলে অবিশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে। বিষয়টির আমরা খোঁজ খবর নিচ্ছি।

Be the first to comment on "বেগমগঞ্জে গুলিতে আহত ২, সাবেক ইউপি চেয়ারম্যান আটক"