শিরোনাম

বেতারে অনুষ্ঠান সম্প্রচারের মাঝেই দুই সাংবাদিককে হত্যা

নিউজ ডেস্ক : বেতারে অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার চলার মাঝেই ডোমিনিকান রিপাবলিকে দুই সাংবাদিককে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। নিহত সাংবাদিকরা হলেন-উপস্থাপক লুইস ম্যানুয়েল মেদিনা এবং রেডিও প্রডিউসার লিও মার্টিনেজ। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, রাজধানী স্যান্তো ডোমিনগোর পূর্বদিকের সান পেদ্রো দে মাকরিস এলাকায় গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষ জানান, এ ঘটনায় এক নারীও আহত হয়েছেন। তার অস্ত্রোপচার করা হয়েছে।

বিবিসি’র খবরে বলা হয়েছে, ঘটনার সময় এক সাংবাদিক তার অনুষ্ঠানটি ফেইসবুক লাইভেও প্রচার করছিলেন। খবরে আরো বলা হয়, লাইভে দেখা যায় যে গুলির শব্দ হওয়ার পর তিনি পড়ে যান এবং একজন নারী ‘গুলি করা হয়েছে’ বলে চিৎকার করছেন।

জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে এখনও অভিযোগ দায়ের করা হয়নি। এদিকে কি কারণে এ হত্যাকাণ্ড হয়েছে সে বিষয়েও পুলিশ কিছু জানতে পারেনি।

এ ব্যাপারে স্থানীয় গণমাধ্যমে অ্যাটর্নি জেনারেল জিয়ান রদ্রিগেজ বলেন, “তদন্ত শুরু হয়েছে। আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে প্রকৃত সত্য খুঁজে বের করার চেষ্টা করছি। ”

এর আগে ২০১৫ সালের অগাস্টে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় টেলিভিশনে সরাসরি অনুষ্ঠান সম্প্রচারের সময় দুই সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছিল।

basic-bank

Be the first to comment on "বেতারে অনুষ্ঠান সম্প্রচারের মাঝেই দুই সাংবাদিককে হত্যা"

Leave a comment

Your email address will not be published.


*