শিরোনাম

বেলের জোড়া গোলে বিয়ালের বড় জয়

নিউজ ডেস্ক : গ্যারেথ বেলের জোড়া গোলে সোসিয়েদাদকে ৩-০ গোলে পরাজিত করে মৌসুম শুরু করল রিয়াল মাদ্রিদ। রবিবার গভীর রাতে রিয়ালের হয়ে অন্য গোলটি করেছেন মার্কো অ্যাসেনসিও।

ম্যাচে রিয়ালের হয়ে মাঠে ছিলেন না পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ও ফরাসি তারকা করিম বেঞ্জেমা। তবে এই দু’জনের অভাব বুঝতে দেননি বেল।

এদিন, ম্যাচ শুরুর ২ মিনিটের মাথায় রিয়াল সমর্থকদের আনন্দে ভাসান বেল। এরপর বিরতির পাঁচ মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করেছেন অ্যাসেনসিও। আর ইনজুরি টাইমে (৯০+ মিনিটে) বেল গোল করলে রিয়াল সোসিয়েদাদের মাঠ থেকে বড় জয় নিয়েই বাড়ি ফেরে রিয়াল মাদ্রিদ। সঙ্গে চলতি মৌসুমে লা লিগায় শুভযাত্রা করে জিনেদিন জিদানের শিষ্যরা।

 

basic-bank

Be the first to comment on "বেলের জোড়া গোলে বিয়ালের বড় জয়"

Leave a comment

Your email address will not be published.


*