শিরোনাম

বেসরকারিভাবে আইভি বিজয়ী

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীক নিয়ে ডা. সেলিনা হায়াৎ আইভী বিজয়ী হয়েছেন।

১৭৪টি কেন্দ্রের মধ্যে ডা. সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৬০২ ভোট।
অপরপক্ষে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি সমর্থিত অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান পেয়েছেন ৯৬ হাজার ৭০০ ভোট।

৭৭ হাজার ৯০২ ভোট বেশি পেয়ে সেলিনা হায়াৎ আইভি বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

নারায়াণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় ভোট শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়।

কোথাও কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। দীর্ঘদিন পর দেশের কোথাও এমন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হলো। দুই প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীরও নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

এ নির্বাচনে ৭টি রাজনৈতিক দল থেকে ৭ জন মেয়র, ২৭টি সাধারণ ওয়ার্ডে ১৫৬ সাধারণ কাউন্সিলর এবং ৯টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৭৪ ভোট কেন্দ্রের ১ হাজার ৩০৪টি ভোট কক্ষে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা।

এ সিটি করপোরেশনে মোট ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন। যার মধ্যে পুরুষ ২ লাখ ৩৯ হাজার ৬৬২ এবং নারী ২ লাখ ৩৫ হাজার ২৬৯ জন।

basic-bank

Be the first to comment on "বেসরকারিভাবে আইভি বিজয়ী"

Leave a comment

Your email address will not be published.


*