নিউজ ডেস্ক : বোরকা পরিধান করে ক্লাশে ঢোকার অপরাধে মাদারীপুরের কালকিনি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থীকে একই সঙ্গে স্কুল রুম থেকে বেড় করে দিলো আজাদ হোসেন নামের এক শিক্ষক। এতে করে ওই স্কুলের সকল শিক্ষার্থীদের মাঝে চাঁপা ক্ষোভ সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে এ অভিযোগ করেছেন শিক্ষার্থীদের অভিবাবকরা।
অভিযোগ সুত্রে জানাগেছে, কালকিনি মডেল পইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আজাদ হোসেন দশম শ্রেনীর গনিত ক্লাশ নিতে যায়। এসময় শিক্ষক আজাদ হোসেন ক্ষিপ্ত হয়ে ক্লাশে বোরকা পরিহিত ছাত্রী রাইমা, জান্নাত, রুমি, সুমি ও মৌসুমী আক্তারকে ক্লাশ থেকে বেড় করে দেয়। এঘটনায় শিক্ষক আজাদ হোসেনের বিরুদ্ধে ক্ষোভে ফুশে উঠেছে স্কুলের শিক্ষার্থীরা। এদিকে স্কুল পড়ুয়া সন্তানদের অপমানের ঘটনায় অভিবাবকরা জানতে পেরে বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে অবহিত করেন। শিক্ষক আজাদের বিরুদ্ধে প্রাইভেট বানিজ্যসহ রয়েছে বিভিন্ন সময় অনেক কেলেংকারীর অভিযোগ।
এব্যাপারে ভুক্তভোগী শিক্ষার্থীরা জানায়, স্যারের কাছে প্রাইভেট না পড়ায় বোরকা পড়ার উছিলা মাত্র দিয়ে ক্লাশ থেকে বেড় করে দেন। মুল কারন প্রাইভেট না পড়া।
অভিযুক্ত শিক্ষক আজাদ হোসেন বলেন, ক্লাশ রুমে যা হয়, তাহা বাহিরে যারা বলে তারা ছাত্রী নামে কলংক। প্রধান শিক্ষক এইচ এম নজরুল ইসলাম বলেন, আমি ওই শিক্ষককে ইতি মধ্যে সতর্ক করে দিয়েছি যাতে করে পূনরায় এঘটনা আর না ঘটে।
বোরকা পড়ে ক্লাশে ঢোকায় স্কুল থেকে বিতারিত পাঁচ শিক্ষার্থী

Be the first to comment on "বোরকা পড়ে ক্লাশে ঢোকায় স্কুল থেকে বিতারিত পাঁচ শিক্ষার্থী"