শিরোনাম

বোলারদের তোপে মাঝারি স্কোর বরিশালের

নিউজ ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর রবিবারের প্রথম খেলায় টসে জিতে ব্যাট করতে নেমে ঢাকার বোলারদের দাপটের মুখে পড়ে বরিশালের ব্যাটসম্যানরা। ২১ রানের মধ্যে পড়ে যায় দুই উইকেট। এরপর ছোট ছোট কিছু ইনিংসের উপর ভর করে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসকে ১৩৩ রানের টার্গেট দেয় মুশফিকুর রহিমের দল।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় দলীয় ৬ রানেই প্রথম উইকেটের পতন ঘটে বরিশালের। আবু জায়েদের বলে সেকুজে প্রসন্নর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান চলতি বিপিএলে দারুণ খেলতে থাকা শাহরিয়ার নাফীস। স্বভাববিরুদ্ধ ব্যাটিংয়ে ১৩ বল খেলে মাত্র ৩ রান করেন তিনি। এরপর দুর্ভাগ্যজনক রানআউটের শিকার হন অপর ওপেনার মুনারাবীরা। তিনি ৭ বলে ২ বাউন্ডারিতে ১০ রান করেন। দলীয় ৩৭ রানে আবারও রানআউটের দূর্ভাগ্য ভর করে বরিশালের ইনিংসে। ১৩ বলে ৭ রান করে ফিরে যান জীবন মেন্ডিস।

চতুর্থ উইকেটে ৪৭ রানের অতি প্রয়োজনীয় জুটি গড়েন মুশফিকুর রহিম এবং নাদিফ চৌধুরী। তারপরই ৩০ বলে ২ বাউন্ডারিতে ৩৬ রান করে সাকিব আল হাসানের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন মুশফিক। নাদিফ চৌধুরীও বেশিক্ষণ টিকতে পারেননি। তার ২৫ বলে ২ বাউন্ডারিতে ২১ রানের ইনিংসটি শেষ হয়ে রবি বোপাররা বলে সেকুজে প্রসন্নর দারুণ এক ক্যাচে। ডোয়াইন ব্র্যাভোর বলে প্রায় একইভাবে ছক্কা মারতে গিয়ে সানজামুল হকের হাতে ধরা পড়েন এনামুল হক (৩)।

এরপর থিসারা পেরেরা এবং রুম্মান রইসের জুটিতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে বরিশাল। ১৩ বলে ২ চার এবং ১ ছক্কায় অপরাজিত ২৫ রান করেন রুম্মান। আর ১৫ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন পেরেরা।

দিনের অপর খেলায় সন্ধ্যা পৌনে ৬টায় মুখোমুখি হবে রংপুর রাইডার্স এবং চিটাগং ভাইকিংস। আজ চিটাগংয়ের হয়ে মাঠে নামবেন ক্যারিবীয় দানব ক্রিস গেইল। খেলাগুলো সরাসরি দেখা যাচ্ছে চ্যানেল নাইন এবং সনি সিক্স এ।

basic-bank

Be the first to comment on "বোলারদের তোপে মাঝারি স্কোর বরিশালের"

Leave a comment

Your email address will not be published.


*