শিরোনাম

ব্যবসার দিক দিয়ে ইসলামী ব্যাংক এক নম্বর ব্যাংক : অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক : ব্যবসার দিক দিয়ে ইসলামী ব্যাংক এক নম্বর ব্যাংক উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, তাদের বিদেশি অংশীদার পরিবর্তন হয়েছে। যা কিছু হয়েছে তাদের চাপেই হয়েছে।

আজ রবিবার সচিবালয়ে এক বৈঠকে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সাম্প্রতিক পরিবর্তন নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, ইসলামী ব্যাংকের মুনাফা আসলে কোথায় যায়, এটা নিয়ে একটা প্রশ্ন তো ছিলই। ইসলামী ব্যাংকের ফরেনার পার্টনার চেঞ্জ হয়েছে। এখন যা কিছু হয়েছে তাদের প্রেশারে হয়েছে।

বৈঠকে ইসলামী ব্যাংক কোনো ব্যবসায়ী গ্রুপের দখলে যাচ্ছে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ব্যবসায়ী গ্রুপের হাতে যাচ্ছে কি না, এখনো কিছু বলতে পারছি না। কোন কোন গ্রুপ জড়িত তাও বলতে পারছি না।

গত বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত পর্ষদ সভায় ব্যাংকটিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়। পরিবর্তন আনা হয়েছে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান পদেও।

basic-bank

Be the first to comment on "ব্যবসার দিক দিয়ে ইসলামী ব্যাংক এক নম্বর ব্যাংক : অর্থমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*