শিরোনাম

ব্রাজিলের কারাগারে সংঘর্ষে ২৫ বন্দী নিহত

নিউজ ডেস্ক :  ব্রাজিলের রোরেইমা প্রদেশের রাজধানী বোয়া ভিসতাতে একটি জনাকীর্ণ কারাগারে রবিবার ২৫ বন্দী নিহত হয়েছেন। দুই গ্রুপের মধ্যকার সংঘর্ষে ওই ঘটনা ঘটে। ব্রাজিলের স্থানীয় গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনটিতে জানানো হয়, ধারণক্ষমতা ৭৪০ হলেও বর্তমানে কারাগারটিতে ১৪০০ বন্দী রয়েছেন। কারাগারটি দুই ভাগে বিভক্ত ছিল। এক শ্রেণির বন্দী অন্য শ্রেণিতে ঢুকে পড়ার পরই সংঘর্ষ বাঁধে। বন্দীরা ছুরি, লাঠি নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে।

তখন ভিজিটিং আওয়ার চলছিল। সংঘর্ষ শুরু হওয়ার পর মোট ১০০ দর্শনার্থীকে জিম্মি করা হয়। দর্শনার্থীদের উদ্ধারের মাধ্যমে সংঘর্ষের অবসান ঘটে।

basic-bank

Be the first to comment on "ব্রাজিলের কারাগারে সংঘর্ষে ২৫ বন্দী নিহত"

Leave a comment

Your email address will not be published.


*