শিরোনাম

ব্রাজিলের সাবেক ফার্স্ট লেডি মারা গেছেন

নিউজ ডেস্ক : ব্রাজিলের সাবেক ফার্স্ট লেডি মার্সিয়া লেতিসিয়া লুলা দ্য সিলভা মারা গেছেন। গতকাল শুক্রবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আমেরিকার সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলস টাইমস এ খবর প্রকাশ করেছে।
স্ট্রোক করার পর গত ২৪ জানুয়ারি তাকে সাও পাওলোর একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের দেওয়া এক বিবৃতিতে মার্সিয়া লেতিসিয়া লুলা দ্য সিলভার মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও দা সিলভার স্ত্রী মার্সিয়া লেতিসিয়া লুলা দ্য সিলভা। সামান্য ফেরিওয়ালা থেকে পরপর দুইবার ব্রাজিলের প্রেসিডেন্ট হন লুইজ ইনাসিও দা সিলভা। প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেওয়ার সময়েও তার প্রতি সমর্থন ছিল দেশের ৮৩ শতাংশ মানুষের। কিন্তু পরে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়ে নিন্দিত হন তিনি। তার সিলভার এই উত্থান-পতনের পুরো সাক্ষী ছিলেন ফার্স্ট লেডি মার্সিয়া লেতিসিয়া লুলা দ্য সিলভা। স্বামীর সঙ্গে ফাস্ট লেডি হিসেবে শক্তিশালী ভূমিকা পালন করেছেন তিনিও।

basic-bank

Be the first to comment on "ব্রাজিলের সাবেক ফার্স্ট লেডি মারা গেছেন"

Leave a comment

Your email address will not be published.


*