নিউজ ডেস্ক : চিলিতে অনুষ্ঠিত কোপা আমেরিকা আসরে সর্বশেষ ব্রাজিলের জার্সি গায়ে চেপেছিলেন। এরপর দুঙ্গার দলে উপেক্ষিত ছিলেন দিয়াগো সিলভা। ব্রাজিলের নতুন কোচ তিতের অধীনে বছর খানেক পর আবার দলে ডাক পেয়েছেন এই তারকা ডিফেন্ডার। শুধু সিলভা নয়, বলিভিয়া ও ভেনেজুয়েলার বিপক্ষে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচের জন্য ব্রাজিল দলে ডাক পেয়েছেন প্রায় সব বড় তারকারা।
দলে ফিরেছেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ফার্নান্দিনহো, চেলসির অস্কার, বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার ডগলাস কস্তা ও লিভারপুলের রবার্তো ফিরমিনো। দলের নতুন মুখ কেবল ফ্লামেঙ্গোর গোলরক্ষক অ্যালেক্স মুরালহা। উল্লেখযোগ্য অনুপস্থিতি বলতে, ঘোষিত দলে নেই কয়েকদিন আগে বিশ্বকাপের বাছাইপর্বে ইকুয়েডর ও কলম্বিয়াকে হারানো দলে থাকা গ্যাব্রিয়েল বারবোসা।
গেল জুলাইয়ে ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পরই তিতে জানিয়েছিলেন সিলভাকে দলে ফেরাবেন তিনি। অভিজ্ঞ ডিফেন্ডারকে মূল একাদশে জায়গা পেতে লড়তে হবে অ্যাটলেটিকো মাদ্রিদের মিরান্ডা অথবা পিএসজি সতীর্থ মারকুইনহোসের সঙ্গে। অন্যদিকে গেল মার্চে উরুগুয়ে ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের পর উপেক্ষিত অস্কারের প্রতিদ্বন্দ্বী আরো বেশি।
ঘোষিত দল সম্পর্কে তিতে বলেন, ‘আগের তুলনায় এই দলটা বেশি ভারসাম্যপূর্ণ। আমরা এখন ইউরোপিয়ান মৌসুমের শুরুটা ব্যাহত করছি না।’
ব্রাজিল দলঃ
গোলরক্ষক: অ্যালিসন (রোমা), অ্যালেক্স মুরালহা (ফ্লামেঙ্গো), ওয়েভার্তন (অ্যাটলেটিকো পারানায়েনসে)।
ডিফেন্ডার: মিরান্ডা (অ্যাটলেটিকো মাদ্রিদ), মারকুইনহোস (পিএসজি), থিয়াগো সিলভা (পিএসজি), জিল (শানদং লুয়েনং), দানি আলভেস (জুভেন্তাস), ফাগনার (করিন্থিয়ান্স), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), ফিলিপে লুইস (অ্যাটলেটিকো মাদ্রিদ)।
মিডফিল্ডার: ক্যাসেমিরো (রিয়াল মাদ্রিদ), রেনাতো আগুস্তো (বেইজিং গুয়ান), পাওলিসহো (গুয়াঞ্জো এভারগ্রান্দে), অস্কার (চেলসি), উইলিয়ান (চেলসি), ফার্নান্দিনহো (ম্যানচেস্টার সিটি), লুকাস লিমা (সান্তোস), জিয়ুলিয়ানো (জেনিত), ফিলিপে কটিনহো (লিভারপুল)।
ফরোয়ার্ড: নেইমার (বার্সেলোনা), ডগলাস কস্তা (বায়ার্ন মিউনিখ) রবার্তো ফিরমিনো (লিভারপুল), গ্যাব্রিয়েল জেসুস (পালমেইরাস)।
ব্রাজিল দলে ফিরছেন সিলভা-অস্কার-কস্তা

Be the first to comment on "ব্রাজিল দলে ফিরছেন সিলভা-অস্কার-কস্তা"