নিউজ ডেস্ক : খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে রবিবার দিনাজপুরের হিলি স্থলবন্দরে ছুটি পালিত হচ্ছে। ফলে বন্দর দিয়ে আজ সকাল থেকে দুই দেশের (ভারত- বাংলাদেশের) মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
তবে পাসপোর্টধারিদের যাতায়াতের সুবিধার্থে চেকপোস্টের ইমিগ্রেশন বিভাগ খোলা রাখা হয়েছে।
ছুটির কারণে পণ্য আমদানি রপ্তানি বন্ধ থাকায় বন্দরের বেসরকারি অপারেটর পানামা পোর্টে পণ্য উঠা-নামার কাজও বন্ধ রাখা হয়েছে। আগামীকাল সোমবার থেকে বন্দরের কার্যক্রম যথারীতি শুরু সচল হয়ে উঠবে।
বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ জানান, খ্রিষ্টান ধর্মের বড় উৎসব “বড়দিন” উপলক্ষে বন্দরের বাংলাদেশি এবং ভারতীয় আমদানি রপ্তানিকারক ব্যবসায়ীরা আজ রবিবার সারাদিন বন্দরের সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। একারণে সকাল থেকে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম সহ পণ্য লোড-আনলোড বন্ধ রাখা হয়েছে।

Be the first to comment on "বড়দিনের উৎসবে হিলি স্থলবন্দরে ছুটি, পণ্য আমদানী-রপ্তানি বন্ধ"