নিউজ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখায় পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ মঙ্গলবার দুপুর ১২টায় মন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার উপজেলার সুজানগর ইউনিয়ন পরিষদের বরথল এলাকায় হ্যালিপ্যাডে অবতরণ করে।
এ সময় হুইপ মো. শাহাব উদ্দিন তাকে অভ্যর্থনা জানান। সেখান থেকে তিনি জুড়ী থানা ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্দেশে জুড়ীর দিকে রওনা হন।
পরে তিনি নবনির্মিত আধুনিক বড়লেখা থানা ভবনের উদ্বোধন ও সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। বিকালে বড়লেখা উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

Be the first to comment on "বড়লেখায় পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী"