নিউজ ডেস্ক : নাটোরের বড়াইগ্রামে পিকআপ ভ্যানের ধাক্কায় চার্জার ভ্যানের যাত্রী সিয়াম নামের দুই বছরের শিশু নিহত হয়েছে। নিহত সিয়াম উপজেলার বনপাড়া মালিপাড়া গ্রামের দুলাল ব্যাপারীর ছেলে। এ সময় শিশুটির বাবা ও মা আহত হন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে পুলিশ জানায়, সকালে অটোভ্যানে করে বনপড়া বাজার থেকে মালিপাড়া যাওয়ার সময় পেছন থেকে আসা একটি পিকভ্যান ধাক্কা দেয়। এতে শিশুটি ভ্যান থেকে ছিটকে পড়ে বাবা-মায়ের সঙ্গে সেও আহত হয়। তাদেরকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।

Be the first to comment on "বড়াইগ্রামে পিকআপের ধাক্কায় শিশু নিহত, আহত ২"