শিরোনাম

বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

নিউজ ডেস্ক : নাটোরের বড়াইগ্রাম উপজেলার আদগ্রামে শুক্রবার সকাল ১১টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন সালমা বেগম (২২) নামে এক গৃহবধূ। নিহত সালমা আদগ্রামের ওয়াফেল আলীর স্ত্রী ও এক সন্তানের জননী।

নিহতের পরিবারের সদস্যরা জানান, চার্জার চালিত ভ্যান এর বৈদ্যুতিক লাইন খুলতে গিয়ে সে বিদ্যুৎ তাড়িত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে মুমূর্ষু অবস্থায় বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

basic-bank

Be the first to comment on "বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু"

Leave a comment

Your email address will not be published.


*