শিরোনাম

বড় পর্দার নায়ক হয়ে আসছেন মাহিম করিম!

নিউজ ডেস্ক : আলোচিত মডেল-অভিনেত্রী সারিকা অভিনয়ে বাধা দেয়ায় স্বামী মাহিম করিমের সঙ্গে গত বছরের শেষে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। এবার তার সদ্য সাবেক স্বামী-ই নামছেন অভিনয়ে।

সারিকা এখনও ছোট পর্দা পেরিয়ে বড় পর্দায় মুখ দেখাতে পারেননি। কিন্তু তার প্রাক্তন স্বামী শুরুটাই করছেন বড় পর্দা দিয়ে।
শুধু অভিনয় নয়, চলচ্চিত্র প্রযোজনাও করবেন মাহিম করিম। ‘এমকে’ নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান শিগগিরই খুলছেন তিনি। নিজের প্রযোজনার প্রথম ছবিতেই নায়ক হিসেবে দেখা যাবে মাহিমকে।

মাহিম জানান, অনেকদিন ধরেই প্রস্তুতি নিচ্ছেন অভিনয়ে আসতে। দেশের বাইরে অভিনয়ে প্রশিক্ষণও নিয়েছেন। কিন্তু নিজের ব্যবসায়িক ঝামেলার কারণে সময় হচ্ছিল না। তবে এবার আঁটঘাঁট বেঁধেই নামছেন তিনি। তিনি বলেন,বাংলাদেশের মিডিয়ায় আমি চাই কিছু ভিন্ন ধাঁচের কাজ করতে। সবকিছুতে নতুনত্বের ছোঁয়া পাবেন দর্শক।

২০০৬ সাল থেকেই সারিকা বিজ্ঞাপন জগতের পরিচিত মুখ। ২০১০ সালে আশুতোষ সুজনের ‘ক্যামেলিয়া’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন তিনি। ২০১৪ সালে পেশায় ব্যবসায়ী মাহিম করিমকে বিয়ে করেন সারিকা। বিয়ের পর দুই বছরের বিরতি দিয়ে গত বছরের ঈদে আবারও অভিনয়ে নিয়মিত হন তিনি। কিন্তু বিষয়টি নিয়ে স্বামীর সাথে মানোমালিন্যের একপর্যায়ে সারিকা বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে বাধ্য হন। এবার তার সাবেক স্বামী-ই আসছেন অভিনয়ে!

basic-bank

Be the first to comment on "বড় পর্দার নায়ক হয়ে আসছেন মাহিম করিম!"

Leave a comment

Your email address will not be published.


*