শিরোনাম

বয়ফ্রেন্ডের থেকে কী গিফট পেলেন সোনম?

নিউজ ডেস্ক : না! তিনি নিজে এখনও স্বীকার করেননি। তবে তাঁর ডেটিংয়ের খবর কয়েক মাস ধরেই ঘুরছে বলিউডের অন্দরে। তিনি সোনম কপূর। দিল্লির ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে সোনমের সম্পর্কের জল্পনা শোনা যাচ্ছে বি-টাউনে। একসঙ্গে ছুটি কাটানো বা সোশ্যাল মিডিয়ায় একে অপরের ছবিতে কমেন্ট করা দেখে অনেকেই খবরটা কনফার্ম বলেই ধরে নিয়েছেন।
সম্প্রতি নিজের একটি জ্যাকেট পরা ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সোনম। ডিজাইনার মাসাবা গুপ্তা সেই ছবির কমেন্টে জানিয়েছেন, জ্যাকেটটা খুব সুন্দর, তাঁর ওটা চাই। সোনমের উত্তর, ‘মাসাবা এটা আনন্দ আহুজার গিফট।’
ওয়েব দুনিয়ায় এই ছবি ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে ফের চর্চা শুরু হয়েছে। অনেকেই বলছেন, সোনম যে কোনও সম্পর্কে খুব কমিটেড। আর আনন্দের সঙ্গে সম্পর্ক গভীর হয়েছে বলেই তাঁর দেওয়া উপহার পড়ে ছবিও দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

basic-bank

Be the first to comment on "বয়ফ্রেন্ডের থেকে কী গিফট পেলেন সোনম?"

Leave a comment

Your email address will not be published.


*