শিরোনাম

বয়স্ক পুরুষের সঙ্গ কতটা উপভোগ করে নারী?

নিউজ ডেস্ক : বহু চলচ্চিত্রেই নারীদের বয়স্ক পুরুষদের সঙ্গে ডেটিং কিংবা জুটি বেঁধে অভিনয় করতে দেখা যায়। সম্প্রতি ডিয়ার জিন্দেগি চলচ্চিত্রে শাহরুখ খানকে অভিনয় করতে দেখা যায় তার চেয়ে অনেক ছোট আলিয়া ভাটের সঙ্গে। এ লেখায় তুলে ধরা হলো বলিউডের আরও কিছু জুটির কথা, যেখানে বয়সের ব্যবধান ছিল অনেক বেশি। আর এ বিষয়টি নিয়ে অনেকেরই প্রশ্ন, বয়স্ক পুরুষের সঙ্গ নারীরা কতটা উপভোগ করে? এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ম্যানস ওয়ার্ল্ড ইন্ডিয়া।
চিনি কম
অমিতাভ বচ্চন-টাবু
চিনি কম সিনেমায় জুটিবদ্ধ হয়েছিলেন অমিতাভ বচ্চন এবং টাবু। টাবুর বাবার চেয়ে ছয় বছরের বড় অমিতাভ। তবে তাদের জুটি গড়তে খুব একটা সমস্যা হয়নি। সিনেমায় টাবুর বাবা পরেশ রাওয়ালের চেয়ে বয়সে বড় ছিলেন অমিতাভ। কিন্তু সমালোচকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছিল সিনেমাটি।

নিঃশব্দ
অমিতাভ বচ্চন-জিয়া খান
অমিতাভের বয়স তখন ছিল ৬৫ আর জিয়া খানের ১৯ বছর। এ বয়সের পার্থক্যেও কি জুটি হতে পারে? সব কল্পনাকে নস্যাৎ করে সে সিনেমায় অভিতাভ বচ্চনের সঙ্গে জুটিবদ্ধ হয়েছিলেন জিয়া খান। তা দেখে অনেকের চোখ তখন কপালে উঠেছিল। কারণ এ সিনেমার মাধ্যমেই বলিউডে অভিষেক হয়েছিল জিয়া খানের। অবশ্য সকল বিতর্কের অবসান ঘটিয়ে বক্স অফিসে ভালোই ব্যবসা করেছিল সিনেমাটি।

ইতরাজ
অক্ষয় কুমার- প্রিয়াংকা
ইতরাজ সিনেমায় জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন অক্ষয় কুমার ও প্রিয়াংকা চোপড়া। তবে এ চলচ্চিত্রে কারিনারও একটি বড় ভূমিকা ছিল।
ব্ল্যাক
অমিতাভ বচ্চন- রানি মুখার্জি
ব্ল্যাক চলচ্চিত্রে অমিতাভ বচ্চনের সঙ্গে রানি মুখার্জির কেমিস্ট্রি বেশ ভালোই জমেছিল। তাদের চুম্বনের দৃশ্য নিয়ে আলোচনা-সমালোচনাও কম হয়নি। চলচ্চিত্রটি বহু মানুষের নজর কাড়ে।

basic-bank

Be the first to comment on "বয়স্ক পুরুষের সঙ্গ কতটা উপভোগ করে নারী?"

Leave a comment

Your email address will not be published.


*