শিরোনাম

ভাইরাল হল লোপামুদ্রার পোল ডান্স!

নিউজ ডেস্ক : এতদিন পর্যন্ত বিগ বসের বাড়ি মানেই ছিল কথা কাটাকাটির আখড়া! এর সঙ্গে তার ঝগড়া, মনোমালিন্য, খারাপ কথার বন্যা, যায় হাতাহাতি পর্যন্ত। কিন্তু, সানি লিওন বিগ বসের বাড়িতে পা দেয়ার পরেই লহমায় বদলে গেল চেনা ছবিটা।

আসলে শর্ত ছিল, প্রতিযোগীদের সানি লিওনের মন জয় করার জন্য কিছু একটা করতে হবে। সেই জন্য তিন প্রতিযোগী- লোপামুদ্রা রাউত, মনু পাঞ্জাবি আর রোহন মেহরা নামলেন কাজে। যদিও শেষ হাসিটা হাসলেন লোপামুদ্রাই! বিগ বসের বাড়িতে আগুন ধরাল তাঁর পোল ঘিরে ডান্সের লাস্য।

আচমকা পোল ডান্স কেন?

সানি লিওনকে অভিভূত করার জন্য লোপামুদ্রা বেছে নিয়েছিলেন তাঁরই এক গান- দো টাকিলা শট! তার সঙ্গে অন্য প্রতিযোগীদের মাতিয়ে দেয়ার জন্য সাহায্য নিয়েছিলেন পোল ডান্সের। ফলাফল?

আর কী! প্রায় আগুন লাগল বিগ বসের ঘরে।

সূত্র: সংবাদ প্রতিদিন

basic-bank

Be the first to comment on "ভাইরাল হল লোপামুদ্রার পোল ডান্স!"

Leave a comment

Your email address will not be published.


*