শিরোনাম

ভাটারায় হোমিওপ্যাথিক চিকিৎসকের গলিত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক: রাজধানীর পূর্ব ভাটারা থেকে লুৎফর রহমান (৪৫) নামে এক হোমিওপ্যাথিক চিকিৎসকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) শওকত আলী বলেন, সন্ধ্যায় স্থানীয়দের দেয়া খবরে মরদেহটি উদ্ধার করা হয়। লুৎফর রহমান পেশায় একজন হোমিওপ্যাথিক চিকিৎসক।

মরদেহ উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়। তবে মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ।

basic-bank

Be the first to comment on "ভাটারায় হোমিওপ্যাথিক চিকিৎসকের গলিত মরদেহ উদ্ধার"

Leave a comment

Your email address will not be published.


*