নিউজ ডেস্ক : সুপ্রীমকোর্টের রায়ে বড় রকমের ধাক্কা খেল ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। আদালতের রায়ে বহিস্কার করা হয়েছে প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর ও সচিব অজয় শিরকে কে।
এখন কে ধরবেন হাল ক্রিকেট বোর্ডের? ভারতের একটি সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, কলকাতার ‘মহারাজ’ সৌরভ গাঙ্গুলী সম্ভবত বিসিসিআইয়ের নতুন প্রেসিডেন্ট।
কলকাতার ঐ দৈনিকটি লিখেছে, দুসপ্তাহে মধ্যেই বিসিসিআই অন্তর্বতী প্রেসিডেন্ট হতে পারেন সৌরভ। আজ আদালতের রায়ে বোর্ডে থেকে অপসারণের পাশাপাশি আদালতে ভুল তথ্য পেশ করার জন্য অনুরাগ ঠাকুরকে শোকজ করা হয়। দুই সপ্তাহের মধ্যে পর্যবেক্ষক নিয়োগ করবে সেদেশের সুপ্রিম কোর্ট। এ সময় পর্যন্ত বোর্ডের কাজ পরিচালনা করবেন দুই সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট। এছাড়াও বোর্ড ও তার অধীনস্ত সংস্থাগুলিকে মেনে চলতে হবে লোধা কমিটির সুপারিশ। সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক রায়ের পর কমিটির প্রধান আরএম লোধা জানান, “এর ফলে ভারতীয় ক্রিকেট আরও এগিয়ে যাবে। বোর্ডে স্বচ্ছতা আনা জরুরি ছিল। ”
পরবর্তী প্রেসিডেন্ট বাছাইয়ের জন্য দুই সদস্যের কমিটি গঠন করল সুপ্রিম কোর্ট। তারা হলেন দেশের প্রাক্তন সলিটরি জেনারেল ফালি নরিম্যন ও সিনিয়র আইনজীবী গোপাল সুব্রমনিয়াম। নিজেকে বাঁচাতে এদিন সম্প্রতি কোহলিদের সাফল্য তুলে ধরেন অনুরাগ। কিন্তু তাতে কর্ণপাত করেননি প্রধান বিচারপতি টিএস ঠাকুরের বেঞ্চ।

Be the first to comment on "ভারতীয় ক্রিকেট বোর্ডের হাল ধরছেন সৌরভ গাঙ্গুলী?"