শিরোনাম

ভারতীয় বশোদ্ভূত নারীকে যুক্তরাষ্ট্রে ঢুকতে বাধা!

নিউজ ডেস্ক : সীমান্তে ৬ ঘণ্টার অপেক্ষা। আঙুলের ছাপ নেওয়া, ছবি তোলা, জেরার পরেও যুক্তরাষ্ট্রে প্রবেশের অধিকার পেলেন না ভারতীয় বংশোদ্ভুত কানাডার নাগরিক মনপ্রীত কুনার। সীমান্ত রক্ষীর বার্তা, বুঝতে পারছি, আপনার হয়তো মনে হচ্ছে ট্রাম্পড (‌তাসের খেলায় বেগতিক অবস্থা)‌ হয়েছেন‌। নিজের ফেসবুক পেজে বিষয়টি জানিয়েছেন কুনার। ৩৯ বছরের মনপ্রীত কানাডার নাগরিক। থাকেন মন্ট্রিয়ালে। রবিবার কোয়েবেক-ভারমন্ট সীমান্ত দিয়ে আমেরিকায় ঢুকতে যান তিনি।

অভিযোগ, ৬ ঘণ্টা ধরে তাঁর আঙুলের ছাপ নেওয়া হয়, ছবি তোলা হয়। নানা প্রশ্নও করা হয়। শেষ পর্যন্ত বলা হয়, আমেরিকায় ঢুকতে গেলে ইমিগ্র্যান্ট বা অভিবাসী ভিসা আনতে হবে। এমনিতে কানাডার নাগরিকদের ভিসার প্রয়োজন নেই। কুনারের দুই শ্বেতাঙ্গ সঙ্গীকে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তাঁর ক্ষেত্রে কেন অন্য নিয়ম?‌ উত্তর নেই। মার্কিন সীমান্ত রক্ষীরা যদিও এই কড়াকড়ির জন্য ট্রাম্পকেই ঠারেঠোরে দায়ী করেছেন। ডিসেম্বরেও আমেরিকায় প্রবেশের সময় সমস্যায় পড়েন মনপ্রীত। নিউ ইয়র্কে ঢোকার আগে ২৪ ঘণ্টা আটকে রাখা হয় তাঁকে।

জানানো হয়, কম্পিউটারের সমস্যার জন্য নাকি বিলম্ব। সম্প্রতি আমেরিকায় ভারতীয়দের ওপর হামলার ঘটনা বাড়ছে। কানসাসে খুন হন ভারতীয় ইঞ্জিনিয়ার। দক্ষিণ ক্যারোলাইনাতে বাড়ির সামনে খুন হন ভারতীয় ব্যবসায়ী। কেন্টে জখম হন এক শিখ। এর মধ্যে প্রথম এবং তৃতীয় ঘটনার তদন্তে এফবিআই। বিরোধীরা বলছে, ট্রাম্পের উস্কানিমূলক মন্তব্যের জন্যই এ ধরনের জাতিবিদ্বেষ‌–এর ঘটনা।

basic-bank

Be the first to comment on "ভারতীয় বশোদ্ভূত নারীকে যুক্তরাষ্ট্রে ঢুকতে বাধা!"

Leave a comment

Your email address will not be published.


*