শিরোনাম

ভারতীয় সমাজকে ‘হিপোক্রিট’ বললেন রিচা চাড্ডা

নিউজ ডেস্ক : ভারতে নারী নির্যাতন নিয়ে ও নারীর অধিকার নিয়ে মুখ খুলেছেন অনেকেই। এবার মুখ খুললেন অভিনেত্রী রিচা চাড্ডা। সম্প্রতি একটি আলোচনা সভায় তিনি অকপটে ভারতীয় সমাজকে ‘হিপোক্রিট’ বলেছেন।
অভিনেত্রী বলেন, নারীদের সম্মান দেওয়া ও তাদের আত্মবিশ্বাসী করে তোলাই পুরুষদের কর্তব্য। মেয়েরা জানে তারাও পারে, কিন্তু তাদের এই বিশ্বাসকেই আরেক ধাপ এগিয়ে নিয়ে যেতে পুরুষদের সাহায্য করা উচিত।
সমাজের দ্বৈততা ছোটবেলা থেকেই তাকে ভাবিয়ে তুলেছে বলে জানান রিচা। ভারতীয় সমাজে একদিকে যেমন নারী মূর্তির পূজা হয়, পালিত হয় নবরাত্রি, সেখানে অন্যদিকে মেয়েদের প্রতি নির্যাতন শুরু হয় ভ্রুণহত্যা দিয়ে।
বাস্তবে নারীদের পরিস্থিতি আলাদা। বাইরে যা দেখানো হয় তা সমাজের অভ্যন্তরে মেনে চলা হয় না। ভারতীয় সমাজের বাস্তব চিত্রটাই এর মধ্যে তুলে ধরলেন রিচা চাড্ডা।

basic-bank

Be the first to comment on "ভারতীয় সমাজকে ‘হিপোক্রিট’ বললেন রিচা চাড্ডা"

Leave a comment

Your email address will not be published.


*