শিরোনাম

ভারতে আসার অনুমতি পেলেন দুই পাকিস্তানি শিল্পী

নিউজ ডেস্ক : নতুন বছরে তিক্ততা কাটছে। শনিবার ভারতে আসার ভিসা পেলেন পাকিস্তানি অভিনেতা আদনান সিদ্দিকি এবং সজল আলি।

শ্রীদেবীর সঙ্গে ‘‌মম’‌ ছবিতে অভিনয় করছেন তাঁরা। গত বছর মে মাসে দিল্লি এবং জর্জিয়ায় শ্যুটিং সারেন। ছবির শেষের কিছু দৃশ্য এবং একটি গানের শ্যুটিং বাকি ছিল। কিন্তু উরি হামলার জেরে পাকিস্তানি শিল্পীদের বয়কটের দাবি উঠলে দেশে ফিরে যেতে বাধ্য হন তাঁরা। ছবির কাজও মাঝপথে বন্ধ হয়ে যায়। অন্য কোনো শিল্পীকে নিয়ে শ্যুটিং সম্পূর্ণ করার কথা উঠলেও, চেষ্টা চালিয়ে যান ছবির প্রযোজক এবং শ্রীদেবীর স্বামী বনি কাপুর। শেষ পর্যন্ত শনিবার ভিসা পান সিদ্দিকি এবং সজল।
ছবির সেটের এক কর্মী জানিয়েছেন, ‘‌গত চার মাস ধরে অপেক্ষা করছিলাম আমরা। গত সেপ্টেম্বরে উরি হামলা এবং তারপর সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে দুই দেশের সম্পর্ক তেতে ছিল। যে কারণে, যাবতীয় চেষ্টা সত্ত্বেও, সজল এবং আদনানের ভিসার অনুরোধ বারবার খারিজ হয়েছে। অবশেষে শনিবার এক মাসের জন্য ভিসা পেয়েছেন। খুব শিগগির দিল্লি আসছেন দু’‌জনে। ছবিতে শ্রীদেবীর স্বামী এবং মেয়ের চরিত্রে অভিনয় করছেন তাঁরা। সব ঠিকঠাক চললে ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ কাজ শেষ করা যাবে। আগামী মে মাসে ছবিটি মুক্তি পাবে। ’‌

গত বছর সেপ্টেম্বর মাসে কাশ্মীরের উরি সেনা ছাউনিতে জঙ্গি হামলার পর পাকিস্তানি শিল্পীদের ভারতের কাজ করা নিয়ে আপত্তি তুলেছিল ‘মহারাষ্ট্র নব নির্মাণ সেনা সহ বিভিন্ন রাজনৈতিক দল। ফাওয়াদ খান পরিচালক করণ জোহরের ‘‌অ্যায় দিল হ্যায় মুশকিল’‌ এবং মাহিরা খান অভিনীত ‘‌রইস’‌–এর মুক্তি পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। প্রযোজক সংগঠনের উপস্থিতিতে, ভবিষ্যতে পাকিস্তানি শিল্পীদের নিয়ে কাজ করবেন না বলে লিখিত মুচলেখা দিয়ে সে যাত্রায় নিষ্কৃতী পেয়েছিলেন ছবির পরিচালক, প্রযোজকরা। ওদিকে পাকিস্তানেও ভারতীয় ছবির প্রদর্শন বন্ধ করা দেয়া হয়।

কিন্তু ব্যবসায় ঘাটতি দেখা দেয়ায় নতুন বছরের শুরুতে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। দুই পাকিস্তানি শিল্পী নতুন করে ভিসা পাওয়ায়, এখন আশার আলো দেখছেন অন্য পাকিস্তানি শিল্পী, প্রযোজকরা এবং পরিচালকরাও। পাকিস্তানি চিত্র পরিচালক মেহমুদ মান্ডিওয়ালা জানিয়েছেন, ‘‌আশা করি এবার অন্তত দুই দেশের সম্পর্কের উন্নতি হবে। ’

সূত্র: আজকাল

basic-bank

Be the first to comment on "ভারতে আসার অনুমতি পেলেন দুই পাকিস্তানি শিল্পী"

Leave a comment

Your email address will not be published.


*