নিউজ ডেস্ক : ভারতে পাচারের শিকার এক বাংলাদেশী কিশোরীকে গণধর্ষণ করা হয়েছে। গত শনিবার ওই কিশোরীর করা মামলায় অভিযোগ, তাকে এক সপ্তাহে ২১ নরপিশাচ ধর্ষণ করেছে। পুলিশ মামলার তদন্ত শুরু করেছে। টাইমস অব ইন্ডিয়া।
খবরে বলা হয়, জুনাগড় শহরের ম্যাঙ্গরোল ও আহমেদাবাদে ওই কিশোরীর ওপর এ নারকীয় অত্যাচার করা হয়। বৃহস্পতিবার বিকালে সে ম্যাঙ্গরোলে একটি বাস টার্মিনালে দাঁড়িয়ে কাঁদছিল। এ সময় স্থানীয় লোকজন তার কাছে কারণ জানতে চায়। সে তাদেরকে সব খুলে বললেও ভাষাগত সমস্যার কারণে তার কথা বুঝতে পারছিল না তারা। এ অবস্থায় কিশোরীকে নিয়ে যাওয়া হয় পুলিশ স্টেশনে।
সেখানে পুলিশের কাছে সব কথা বলে দেয় সে। তার বাড়ি বাংলাদেশে বলে সে জানায়। তাকে ভারতে বিক্রি করে দিয়েছে একটি চক্র। আহমেদাবাদ হয়ে ম্যাঙ্গরোলে পৌঁছে সে। অভিযোগে কিশোরী জানিয়েছে, প্রথমে তাকে আহমেদাবাদে ধর্ষণ করে ৭ জন। এরপর গত সপ্তাহে ম্যাঙ্গরোলে ধর্ষণ করে ১৪ জনে।

Be the first to comment on "ভারতে গণধর্ষণের শিকার বাংলাদেশি কিশোরী"