শিরোনাম

ভারতে দৈনিক ভাতা পাচ্ছেন না ইংল্যান্ড ক্রিকেটাররা!

নিউজ ডেস্ক :  লোধা কমিশন-ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) দ্বন্দ্বের জেরে ভারত সফরে এসে দৈনিক ভাতা পাচ্ছেন না ইংল্যান্ড ক্রিকেটাররা। প্রতিদিন ভারতীয় মুদ্রায় চার হাজার দুশো টাকা পাওয়ার কথা কুকদের। কিন্তু আঠেরো দিন হয়ে গেলেও তা পাননি ইংল্যান্ড ক্রিকেট দলের সদস্যরা।
সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই প্রতি টেস্টের আয়োজনের জন্য ৫৮ লাখ ৬০ হাজার টাকা মঞ্জুর করেছে। কিন্তু বিসিসিআই সূত্রে জানা গেছে, এই টাকার মধ্যে ইংল্যান্ড ক্রিকেটারদের ভাতার বিষয়টি উল্লেখ নেই। ফলে মৌচুক্তি অনুযায়ী এই টাকা পাচ্ছেন না কুকরা।
বোর্ড সচিব অজয় শিরকে অবশ্য এবিষয়ে কিছু জানানো হয়নি। সিরিজের আগে তিনি ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে অনুরোধ করেছিলেন ক্রিকেটারদের সব খরচ বহন করার জন্য। পরে বিসিসিআই দিয়ে দেবে বলেও আশ্বাস দিয়েছিল। ইসিবি রাজিও হয়েছিল। সেই কারণে কুকরা ভাতা পাচ্ছেন না বলেও মনে করছেন বিসিসিআই-এর কিছু কর্মকর্তা।

basic-bank

Be the first to comment on "ভারতে দৈনিক ভাতা পাচ্ছেন না ইংল্যান্ড ক্রিকেটাররা!"

Leave a comment

Your email address will not be published.


*