শিরোনাম

ভারতে ফিরতে অস্বীকৃতি জাকির নায়েকের

নিউজ ডেস্ক : ভারতে বিতর্কিত ইসলামি চিন্তাবিদ জাকির নায়েক ভারতে ফিরতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি অর্থ পাচার মামলায় ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি) তার জবানবন্দী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সৌদি আরব থেকেই রেকর্ড করার কথা বলেছেন। জাকির নায়েক বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন।

জাকির নায়েক তার আইনজীবীর মাধ্যমে জানিয়েছেন, ভারতের পরিবেশ তার জন্য উপযুক্ত নয়, ফলে সেটা সুষ্ঠু তদন্তকাজে বাধাগ্রস্ত করতে পারে। জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে (আইআরএফ) গত বছরের নভেম্বরে অবৈধভাবে বিদেশি অর্থ সংগ্রহের অভিযোগে নিষিদ্ধ করা হয়। জাকির নায়েকের আইনজীবী জানিয়েছেন, তার মক্কেল যে কোনো জবানবন্দী দিতে প্রস্তুত এবং স্কাইপেসহ যে কোনো ভিডিও লিংকের মাধ্যমে তিনি এটা দিতে পারেন।

basic-bank

Be the first to comment on "ভারতে ফিরতে অস্বীকৃতি জাকির নায়েকের"

Leave a comment

Your email address will not be published.


*