নিউজ ডেস্ক : ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন ‘ভারত যুদ্ধে ভয় পায় না, শুধু শান্তি চায়। আমরা স্বাভাবিকভাবেই শান্তি চাই।
ইতিহাস সাক্ষী, ভারত কখনই যুদ্ধ চায়নি। আর যারা যুদ্ধের ভয়ে সমঝোতা করে, তারা কাপুরুষ। আর আমি নিজেকে কাপুরুষ বলতে চাই না। খবর কলকাতা টুয়েন্টিফোরের।
প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর আরও বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য একটা শক্তিশালী দেশের প্রয়োজন। দেশ সামরিক দিক দিয়ে শক্তিশালী থাকলে, কেউ তাকে আক্রমণ করার সাহস দেখাবে না। দেশের নিরাপত্তাকে সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে।

Be the first to comment on "ভারত যুদ্ধে ভয় পায় না, পাকিস্তানকে হুঁশিয়ারি"