শিরোনাম

ভালোবাসার বদলে শুধু প্রতারিত হয়েছি : কঙ্গনা

নিউজ ডেস্ক : বলিউডের ‘কুইন’ হিসেবে পরিচিত তিনি । ক্যারিয়ারে এ পর্যন্ত ঝুলিতে পুরেছেন একাধিক জাতীয় পুরস্কার।

কিন্তু ব্যক্তিগত জীবনে বেশ বিতর্কিত নায়িকা কঙ্গনা রানাউত। অভিনেতা ঋত্বিক রোশনের সঙ্গে প্রেম,বিচ্ছেদ,অভিযোগ ও মামলাও করেছেন।
দিল্লিতে একটি অনুষ্ঠানে মনের কথা খুলে বলেছেন তিনি। জানিয়েছেন,চিরকাল সত্যিকারের ভালবাসা খুঁজে বেড়িয়েছি। কিন্তু ভালোবাসার বদলে শুধু অপমানিত হয়েছি। পাহাড়ের একটি গ্রামে থাকতাম। সাহসী অথচ সরল প্রকৃতির ছিলাম। জেদও ছিল প্রচুর। ওই ছোট্ট বয়সেই ছবি দেখে একটা মানুষের প্রেমে পড়ে যাই। শুধু তাঁর জন্যই পাহাড়,সমুদ্র,মরুভূমি পার করেছিলাম। স্বপ্নকে ছুঁতেও পেরেছিলাম। তারাভর্তি আকাশের নীচে ভালোবাসার মানুষটি আদরে ভরিয়ে দিয়েছিল। বলেছিল, সেও আমাকে ভালোবাসে। আমি নাকি আর পাঁচটা সাধারণ মেয়ের মতো নই। একটা অন্যরকম তেজ আছে। কিন্তু কঠোর বাস্তবের সামনে স্বপ্নকে টেকেনি। আমার সেই তেজের সামনেই ভয়ে মুখ লুকিয়েছিল মানুষটি। এতটা নির্মম ব্যবহার সহ্য করতে পারিনি। সকলের সামনে নিজেকে শক্ত দেখালেও, ভিতরে ভিতরে ভেঙে পড়েছিলাম।

আমার লেখা কিছু একান্ত ব্যক্তিগত চিঠি প্রকাশ্যে আনা হয়। সকলের সামনে নিজেকে নগ্ন মনে হয়েছিল। কত রাত ঘরের দরজা বন্ধ করে শুধু কেঁদেছি। আমাকে নিয়ে লোকে ঠাট্টা করত। কোনওদিন ঘুরিয়ে জবাব দিইনি। বরং নিজেকে সামলে নিয়েছি। এখন আর কোনও আফসোস নেই।

basic-bank

Be the first to comment on "ভালোবাসার বদলে শুধু প্রতারিত হয়েছি : কঙ্গনা"

Leave a comment

Your email address will not be published.


*