নিউজ ডেস্ক : রাজধানীর ভাষানটেকের প্রত্যাশা গলির একটি বাসায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ করেছে তার পরিবার। নিহতের নাম হীরা আক্তার কাজল (১৯), সে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলো। রবিবার দুপুরে বাসার বাথরুমে ঢুকে সে আত্মহত্যা করে।
ভাষানটেক থানার উপ পরিদর্শক (এসআই) সেলিম রেজা ব্ষিয়টি নিশ্চিত করেছেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
একটি ডেকোরেটর কোম্পানিতে কর্মরত নিহতের বাবা গোলাম মোস্তফার বরাত দিয়ে এসআই সেলিম বাংলা ট্রিবিউনকে জানান, বেলা সোয়া ২টার দিকে কাজল বাথরুমে ঢোকে। দীর্ঘসময় সে বের না হওয়া তার মা তাকে খোঁজ করে। এরপর বাথরুমের দরজা ভেঙে স্থানীয়রা কাজলকে বাথরুমে গলায় ওড়না পেচানো অবস্থায় ঝুলতে দেখে।
পরে বেলা আড়াইটার দিকে তাকে হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়। এরপর নিহত কাজলকে পরিবার বাসায় নিয়ে আসে। খবর পেয়ে নিহতের বাসা থেকে লাশ উদ্ধার করা হয় বলেও উল্লেখ করেন এসআই।
তিনি আরও বলেন, নিহত তরুণী মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে অনার্সে পড়ত। পরিবার আত্মহত্যা বললেও আমরা তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে।

Be the first to comment on "ভাষানটেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ‘আত্মহত্যা’"