শিরোনাম

‘ভোটাধিকার ও উন্নত নাগরিক সেবা নিশ্চিত করবে স্মার্ট কার্ড’

নিউজ ডেস্ক : বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, ভোটাধিকার নিশ্চিত করার পাশাপাশি নাগরিক সুবিধা প্রাপ্তিকে স্বাচ্ছন্দ্যময় করে তুলবে স্মার্ট কার্ড।
আজ রবিবার সকালে রাজধানীর শাহজাহানপুরে মির্জা আব্বাস কলেজে স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
ঢাকা সিটি কর্পোরেশনের ১১ নং ওয়ার্ড কাউন্সিলর হামিদুল হক শামীমের হাতে স্মার্ট কার্ড তুলে দিয়ে মন্ত্রী এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
মেনন বলেন, স্মার্ট কার্ড নাগরিকদের হয়রানি থেকে মুক্তি দেবে, সময় বাঁচাবে, অর্থের সাশ্রয় করবে এবং উন্নততর নাগরিক সেবা প্রাপ্তি সুনিশ্চিত করবে। এ কার্ড প্রতারণা ও ধোকাবাজি থেকে রক্ষা ও নাগরিকদের নানা জটিলতা ও ঝামেলা প্রশমন করবে। তাই প্রতিটি নাগরিককে স্মার্ট কার্ড ব্যবহার ও সংরক্ষণ করতে হবে।
সুশৃঙ্খলভাবে কার্ড নিতে নাগরিকদের অনুরোধ জানিয়ে বিমান ও পর্যটন মন্ত্রী বলেন, এ কার্ডে কোনো ক্রুটি বিচ্যুতি থাকলে তা পরবর্তীতে সংশোধন করে দেয়া হবে।
উল্লেখ্য, এই কার্ডে নারীদের ক্ষেত্রে স্বামীর নামের পরিবর্তে পিতার নাম ব্যবহার করা হয়েছে।

basic-bank

Be the first to comment on "‘ভোটাধিকার ও উন্নত নাগরিক সেবা নিশ্চিত করবে স্মার্ট কার্ড’"

Leave a comment

Your email address will not be published.


*