শিরোনাম

ভোলায় জলদস্যুদের হামলায় নিহত ১ ॥ আহত ৬

নিউজ ডেস্ক : ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলার মেঘনা নদীর বেড়ির চর এলাকায় আজ শনিবার ভোর রাতে জলদস্যুরা মাছ ধরা ট্রলারের জেলেদের উপর হামলা চালিয়েছে। এ সময় দস্যুদের গুলিতে কামাল মাঝি নামের এক জেলে নিহত হয়েছে। এ ছাড়া এক শিশুসহ ৬ জেলে গুলিবিদ্ধ হয়।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, মনপুরার জেলেরা হাতিয়ার বেড়ির চর এলাকায় শুক্রবার রাতে মাছ ধরতে যায়। শনিবার ভোর রাতের দিকে একদল জলদস্যু ওই মাছ ধরা ট্রলারে হঠাৎ করে হামলা চালায়। এসময় জলদস্যুদের গুলিতে কামাল মাঝি গুলি বিদ্ধ হয়ে ঘটনা স্থলেই মারা যায়। এছাড়া রুবেল (২৩) নয়ন (২৫) , জুয়েল (১৪)সহ ৬ জেলে গুলিবিদ্ধ হয়। এদের মধ্যে ৩ জনকে গুরুতর অবস্থায় বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে ও অপর ৩ জনকে মনপুরা হাসপাতালে ভার্তি করা হয়। নিহত কামালসহ আহতদের বাড়ি মনপুরা উপজেলার চর ফয়জুদ্দিন এলাকায়। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোফাজ্জল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

basic-bank

Be the first to comment on "ভোলায় জলদস্যুদের হামলায় নিহত ১ ॥ আহত ৬"

Leave a comment

Your email address will not be published.


*