নিউজ ডেস্ক : খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে ইতালির রোমে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারের ওই প্রার্থনায় নেতৃত্ব দিয়েছেন পোপ ফ্রান্সিস।
যিশুর শরণার্থী জীবনের কথা স্মরণ করে দিয়েছেন তিনি। বিশ্বকে আহ্বান জানিয়েছেন, সাম্প্রতিক যুদ্ধ-সংঘাতে ঘরহারা মানুষদের প্রতি মানবিক হতে। শরণার্থী শিশুদের দুর্দশার মধ্য দিয়ে যিশুকে স্মরণের আহ্বান জানান তিনি। দাবি করেন, শরণার্থী সংকট মোকাবিলায় ইউরোপের আরও বেশি কিছু করার আছে।
ভ্যাটিকানের প্রার্থনায় বেশ কয়েকজন কার্ডিনাল, বিশপসহ প্রায় এক হাজার মানুষ সমবেত হন। সেখানে পোপ ফ্রান্সিস বলেন, ‘সদ্যোজাত যিশু কারও দ্বারা প্রত্যাখ্যাত হয়েছেন, আবার অনেকেই তাকে বিভেদহীনভাবে স্বাগত জানিয়েছে। ‘ এ প্রসঙ্গে তিনি শরণার্থী শিশুদের জীবন বাস্তবতায় নেমে আসা ভয়াবহ দুর্দশার কথা স্মরণ করেন।
শরণার্থী শিশুদের দুর্দশার মধ্য দিয়ে যিশুকে উপলব্ধি করার তাগিদ দেন পোপ। তিনি বলেন, ”আজও সেই বিভেদহীনতা রয়েছে, যখন বড়দিন এমন এক ভোজসভায় পরিণত হয়েছে, যেখানে যিশু নন, আমরাই তার প্রধান চরিত্র। যখন বাণিজ্যের আলো ঈশ্বরকে ছায়ায় পরিণত করেছে আর আমরা কেবল উপহার পাওয়া ব্যাপারে উদ্বিগ্ন, কিন্তু প্রান্তিক মানুষদের প্রশ্নে থাকি নীরব। ”
ভ্যাটিকানে বড়দিনের প্রার্থনায় শরণার্থী শিশুদের স্মরণ

Be the first to comment on "ভ্যাটিকানে বড়দিনের প্রার্থনায় শরণার্থী শিশুদের স্মরণ"