শিরোনাম

মধুর স্বাস্থ্য উপকারিতা

নিউজ ডেস্ক : প্রাচীনকালে ওষুধ ও রুপচর্চায় মধুর ব্যবহার প্রচলিত ছিল। বর্তমানেও মধুকে প্রাধান্য দেয় মানুষ। খাবার হিসেবেও মধু সবার কাছে প্রিয়। এই মধু মানুষের স্বাস্থ্যের নানান উপকারে আসে। চলুন পাঠক জেনে নেই মধুর অজানা গুন। কফ ও কাশি কমায় শীতের ঠান্ডা আবহাওয়ায় অনেকেরই খুসখুসে কাশি ও কফের সমস্যা দেখা দেয়। প্রতিদিন মধু খেলে খুসখুসে কাশি ও কফের সমস্যা কমে। ক্ষত ও পোড়া সারায় মধুর অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাস উপাদান আগুনে পোড়া ও কাটা ছেঁড়া ভালো হতে সহায়তা করে। ক্যান্সারের ঝুঁকি কমায় নিয়মিত মধু খেলে স্তন, পাকস্থলী, ফুসফুস ও অন্যান্য ক্যান্সারের ঝুঁকি কমে যায়। ত্বক ভালো রাখে মধুতে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাস উপাদান। তাই নিয়মিত মধু দিয়ে রূপচর্চা করলে ত্বকে ব্রণ ও অন্যান্য সমস্যা দূর হয়ে যায়। এছাড়াও মধু ত্বুককে কোমল করে ও উজ্জ্বলতা বাড়ায়। ওজন কমাতে সহায়তা করে নিয়মিত মধু খেলে শরীরের বাড়তি ওজন কমে যায়। সকালে ঘুম থেকে উঠার পর খালি পেটে হালকা গরম পানিতে লেবুর রস ও মধু মিশিয়ে নিয়মিত খেলে বাড়তি ওজন অনেকটাই ঝরে যায়। হজমে সহায়তা করে অনেকেই খাবার ঠিক মত হজম করতে পারেন না। নিয়মিত হজমের সমস্যা হয় যাদের তারা প্রতিদিন খাওয়ার আগে এক চামচ মধু খান। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মধুতে প্রচুর পরিমাণে মিনারেল, ভিটামিন ও এনজাইম আছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

basic-bank

Be the first to comment on "মধুর স্বাস্থ্য উপকারিতা"

Leave a comment

Your email address will not be published.


*