নিউজ ডেস্ক : দুই দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসা চীনের রাষ্ট্রপতি শি জিনপিং রাজধানীর বিমানবন্দর রোডের লা মেরিডিয়ানে অবস্থান করছেন। শুক্রবার সেখানেই মধ্যাহ্নভোজ সারবেন তিনি। হোটেলে সব রকম প্রস্তুতি সম্পন্ন বলে জানা গেছে।
মধ্যাহ্নভোজ শেষে বিকেল ২টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছাবেন রাষ্ট্রপতি শি জিনপিং। সেখানে শেখ হাসিনা-শি জিনপিং বৈঠক অনুষ্ঠিত হবে। যাতে গুরুত্ব পাবে দুই দেশের বিনিয়োগের বিষয়গুলো।
শুক্রবার সকাল সাড়ে ১১টা ৩৬ মিনিটে কম্বোডিয়া থেকে তাকে বহনকারী বিশেষ উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমান থেকে নেমে এলে তাকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

Be the first to comment on "মধ্যাহ্নভোজ শেষে হাসিনা-জিনপিং বৈঠক"