শিরোনাম

মন্দারমণি সৈকতে গাড়ির রেস করতে গিয়ে মৃত্যু তিন যুবকের

নিউজ ডেস্ক : গাড়ি নিয়ে মন্দারমণি সৈকতে নিজেদের মধ্যে রেস করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল তিন যুবকের। রবিবার সকাল সাড়ে ৫টা নাগাদ ঘটনাটি ঘটেছে। মৃতেরা হলেন বৈভব রজনীশ, সূরয দাশগুপ্ত এবং শিবরাজ নস্কর। আহত হয়েছেন আরও এক যুবক। পুলিশ জানিয়েছে, মৃত ওই তিন যুবকের বাড়ি কলকাতায়। রবিবার ভোর রাতেই কলকাতা থেকে দু’টি গাড়ি নিয়ে মন্দারমণিতে ছুটি কাটাতে এসেছিল চার বন্ধু। এঁদের সকলেরই বয়স ২১-২২ বছরের মধ্যে। এ দিন সকালে সানা বিচ রিসর্টের সামনের সৈকতে একটি ফোর্ড ও একটি বিএমডব্লুউ গাড়ি নিয়ে নিজেদের মধ্যে রেস করছিলেন তাঁরা। রেস করার সময় হঠাৎই প্রচণ্ডগতিতে মুখোমুখি ধাক্কা লাগে দু’টি গাড়ির। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

basic-bank

Be the first to comment on "মন্দারমণি সৈকতে গাড়ির রেস করতে গিয়ে মৃত্যু তিন যুবকের"

Leave a comment

Your email address will not be published.


*