নিউজ ডেস্ক : কয়েক শতক আগেও মৃতদেহ মমি আকারে সংরক্ষণ করে রাখতেন ইন্দোনেশিয়ার ওয়ামেনা প্রদেশের ওগি গ্রামের দানি জনজাতীয়রা। এখন আর ধোঁয়া দিয়ে মৃতদেহ মমি করে রাখার চল নেই। তবে বেশ কিছু মমি এখনো সংরক্ষিত রয়েছে পাপুয়া সেন্ট্রালে। মমিগুলোর বয়স কয়েক শতক। সম্প্রতি এই মমিগুলো পর্যটকদের নজর কেড়েছে। ৭ আগস্ট এই ছবিটি তোলা হয়েছে। দেখা যাচ্ছে, দানি জনজাতির প্রধান এলি মাবেল তাঁর পূর্বপুরুষ আগাত মামেত মাবেলের মমিকৃত দেহ নিয়ে যাচ্ছেন। মমিগুলোকে সংরক্ষণের মাধ্যমে তাঁদের পূর্বপুরুষদের শ্রদ্ধা জানান ওগিরা।
সূত্র: আজকাল

Be the first to comment on "মমিতে শ্রদ্ধা"