শিরোনাম

মরিনহোকে ফোন করে সান্তনা দিলেন ম্যারাডোনা

নিউজ ডেস্ক : ওল্ড ট্রাফোর্ডে শেষ মুহূর্তের নাটকীয়তায় পয়েন্ট ভাগাভাগি করেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল। দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে হুয়ান মাতার করা গোলে স্বাগতিক ম্যানচেষ্টার ইউনাইটেডের উৎসব মাটি করে দিয়েছে আর্সেনাল শেষ বাঁশি বাজার আগে অলিভিয়ের জিরুদের লক্ষ্যভেদে।
পুরো ম্যাচ দুর্দান্ত খেলেও শেষ মুহূর্তের নাটকীয়তায় পয়েন্ট ভাগাভাগি করায় প্রচণ্ড হতাশ ছিলেন ইউনাইটেড কোচ মরিনহো। তবে এখন কিছুটা হলেও মানসিক প্রশান্তি পেয়েছেন স্বঘোষিত এই ‘স্পেশাল ওয়ান’। কারণ তাকে ফোন দিয়ে সান্তনা দিয়েছেন স্বয়ং ডিয়েগো ম্যারাডোনা।
ফোনে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলার প্রশংসার পাশাপাশি মরিনহোকে পরবর্তী ম্যাচের জন্যও উদ্বুদ্ধ করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। এমনটাই জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ কোচ হোসে মরিনহো।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ম্যারাডোনার সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন মরিনহো। সেখানে পর্তুগিজ কোচ লিখেছেন, ‘অসাধারণ একটা পারফরম্যান্স ছিল। কিন্তু বাজে ফলাফলের পর কিং ডিয়েগোর কাছ থেকে ফোন পেয়ে আমি খুবই উদ্দীপ্ত। অনেক ধন্যবাদ বন্ধু। তোমার সমর্থন, আমার পরিবারের সমর্থন, অন্য বন্ধুরা, আমার খেলোয়াড় এবং ম্যানইউর চমৎকার সমর্থকদের নিয়ে…আমি আবারও প্রস্তুত হব!!!’

basic-bank

Be the first to comment on "মরিনহোকে ফোন করে সান্তনা দিলেন ম্যারাডোনা"

Leave a comment

Your email address will not be published.


*