নিউজ ডেস্ক : মস্তিষ্কে যৌনতার একটি নির্দিষ্ট প্রভাব রয়েছে। তবে গবেষকরা বলছেন, এ প্রভাব শুধু যৌনতার ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, একই ধরনের প্রভাব পড়ে ড্রাগ, সঙ্গীত ও জুয়ার ক্ষেত্রে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হাফিংটন পোস্ট।
সম্প্রতি গবেষকরা মস্তিষ্কের নানা বিষয় নিয়ে গবেষণায় আরও কিছু তথ্য জানতে পেরেছেন। এতে ড্রাগ, যৌনতা, সঙ্গীত ও জুয়ার মতো পরিস্থিতিতে ঠিক কোন অংশ উদ্দীপ্ত হয়, সে বিষয়ে বিস্তারিত বহু তথ্য জানা গেছে। গবেষকরা জানিয়েছেন, এ গবেষণায় আরও বহু কিছু জানা বাকি আছে। তবে এখন যে অগ্রগতি হয়েছে, তাও খুবই আকর্ষণীয়।
এ বিষয়ে সিনিয়র লেখক ও নিউরোরেডিওলজিস্ট জেফ অ্যান্ডারসন বলেন, ‘মস্তিষ্কের বিভিন্ন অভিজ্ঞতার সময় কিভাবে তা অংশগ্রহণ করে সে সম্পর্কে আমরা জানা শুরু করেছি।’
তিনি আরও বলেন, ‘গত কয়েক বছরে মস্তিষ্কের ইমেজিং প্রযুক্তি যথেষ্ট উন্নতি লাভ করেছে এবং এতে সহস্র বছর যে প্রশ্নের উত্তর পাওয়া যায়নি তা জানতে পারা যাচ্ছে।’
বিশেষজ্ঞরা বলছেন, এমনকি কেউ যখন স্রষ্টার নৈকট্য লাভের অনুভূতি অর্জন করে তখনও মস্তিষ্কের অনুরূপ পরিবর্তন ধরা পড়ে।
এ বিষয়ে গবেষণা করেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইউটাহ স্কুল অব মেডিসিনের গবেষকরা। এ গবেষণায় ১৯ জন অংশগ্রহণকারী তরুণ-তরুণীর মস্তিষ্ক ঘণ্টাব্যাপী বিভিন্ন পর্যায়ে পর্যবেক্ষণ করা হয়। এরপর তাদের সে ফলাফল তুলনা করা হয়। অংশগ্রহণকারীদের মধ্যে সাতজন ছিলেন নারী ও ১২ জন পুরুষ।
গবেষকরা জানান, তারা অংশগ্রহণকারীদের মস্তিষ্কের প্রভাব সম্পর্কে জানার জন্য এফএমআরআই করার সময় ১৬ মিনিট বিভিন্ন ধর্মীয় নেতার বক্তব্য শোনান। এছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের শব্দ শোনানো হয়। এরপর তাদের একটি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পূরণ করতে হয়।
গবেষক অ্যান্ডারসন জানান, তাদের পর্যবেক্ষণে ধর্মীয় অভিজ্ঞতা সম্ভবত সবচেয়ে শক্তিশালী অংশ ছিল। এছাড়া মেটেশন ও অন্যান্য কাজের ক্ষেত্রেও মস্তিষ্ক ভিন্নভাবে আচরণ করে।
এ বিষয়ে গবেষণাটির ফলাফল প্রকাশিত হয়েছে সোস্যাল নিউরোসায়েন্স জার্নালে।
মস্তিষ্কে যৌনতার প্রভাবের সঙ্গে মিল রয়েছে যার…

Be the first to comment on "মস্তিষ্কে যৌনতার প্রভাবের সঙ্গে মিল রয়েছে যার…"