শিরোনাম

‘মহান একুশে ফেব্রুয়ারিতে র‌্যাবের প্রস্তুতি সম্পন্ন’

নিউজ ডেস্ক : মহান একুশে ফেব্রুয়ারি পালন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য র‌্যাবের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সার্বিক প্রস্তুতি পরিদর্শনের পর সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

র‌্যাব মহাপরিচালক বলেন, “শহীদ মিনার এলাকায় র‌্যাবের পক্ষ থেকে ৫টি পর্যবেক্ষণ চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি পুরো এলাকাকে সিসিটিভির আওতায় কন্ট্রোল রুম থেকে পর্যবেক্ষণ করা হবে। ” তিনি বলেন, “ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে অভিযান চালানো হচ্ছে। রবিবার থেকে রাজধানীর ঝুঁকিপূর্ণ এলাকা সাভারসহ সম্ভাব্য সব স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। ” এ সময় শহীদ মিনার এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেন তিনি।

বেনজীর আহমেদ আরো বলেন, “একুশে ফেব্রুয়ারিতে সর্বস্তরের মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারা দেশের শহীদ মিনারে ভাবগাম্ভীর্যের সঙ্গে শ্রদ্ধা নিবেদন করবেন। সেখানে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে অন্যসব ফোর্সের সঙ্গে সমন্বয় করে র‌্যাবের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ১৯ ফেব্রুয়ারি থেকে র‌্যাবের পক্ষ থেকে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সাদা পোশাকে র‌্যাব সদস্যদের পাশাপাশি স্ট্যান্ডিং পেট্রোল ইউনিট দায়িত্ব পালন করছে। “

basic-bank

Be the first to comment on "‘মহান একুশে ফেব্রুয়ারিতে র‌্যাবের প্রস্তুতি সম্পন্ন’"

Leave a comment

Your email address will not be published.


*