শিরোনাম

মাদকাসক্তদের হত্যা করা হবে ॥ ফিলিপাইনের প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক : জার্মানির অ্যাডলফ হিটলার যেভাবে ইহুদিদের হত্যা করেছেন, একইভাবে ফিলিপাইনের মাদকাসক্ত ব্যক্তিদের হত্যা করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে।

নিজেকে হিটলারের সঙ্গে তুলানা করে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) নিজ শহর দাবাওতে এক বক্তৃতায় এমন কথাই জানান তিনি।

প্রেসিডেন্ট রদ্রিগো বলেন, হিটলার ৩০ লাখ ইহুদি হত্যার করেছেন। ফিলিপাইনেও ৩০ লাখ মাদকাসক্ত রয়েছেন। তাদের পরিণতি একই রকম হবে।

তিনি বলেন, নেশাগ্রস্তদের বধ করতে পারলে আমি সুখী হবো। জার্মানিতে হিলটার ছিলেন, ফিলিপাইনের আমি আছি। সব অপরাধীদের আমি একই পরিণতি করতে চাই। তবেই আমাদের দেশের সমস্যা সমাধান হবে, পরবর্তী প্রজন্ম সর্বনাশের হাত থেকে রক্ষা পাবে।

 

basic-bank

Be the first to comment on "মাদকাসক্তদের হত্যা করা হবে ॥ ফিলিপাইনের প্রেসিডেন্ট"

Leave a comment

Your email address will not be published.


*