শিরোনাম

মাদারীপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক : মাদারীপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে রূপা মণ্ডল (৩১) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্বামী আনিজ সরদার (৪০)।
বৃহস্পতিবার (০২ মার্চ) দুপুর ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার কলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাদারীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু হানিফ মিয়া দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, বরিশাল থেকে ঢাকাগামী আলসানী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে নড়াইল থেকে শরিয়তপুরগামী মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী রূপা মণ্ডল নিহত হন। এ সময় গুরুতর আহত অপর আরোহী মোটরসাইকেল চালক আনিজ সরদারকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে নিহত রূপা মন্ডলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে রাখা হয়েছে। তবে, এ ঘটনায় ঘাতক বাসটিকে জব্দ করা সম্ভব হয়নি।

basic-bank

Be the first to comment on "মাদারীপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১"

Leave a comment

Your email address will not be published.


*