শিরোনাম

মানুষ আমাদের নিয়ে গসিপ তৈরি করতে ভালোবাসে ॥ শ্রদ্ধা

নিউজ ডেস্ক : অন্য কারও সঙ্গে নয়, বাবা-মায়ের সঙ্গেই থাকছেন শ্রদ্ধা কাপুর। ফারহান আখতারের সঙ্গে লিভ-ইন করা প্রসঙ্গে বাবা শক্তি কাপুরের নাম জড়ানোয় রেগে গেছেন নায়িকা।

কিছুদিন আগে শোনা যায়, ফারহানের সঙ্গে লিভ-ইন করছেন শ্রদ্ধা। আর সেটা বাবা শক্তির পছন্দ না হওয়ায় মেয়েকে ফারহানের বাড়ি থেকে বকাবকি করে নিয়ে চলে এসেছেন। যদিও শক্তি সেই সময়েই জানিয়েছিলেন, এসব মিথ্যা ঘটনা। তার মেয়ে ফারহানকে ‘আঙ্কেল’ বলে সম্বোধন করেন!

এবার এ নিয়ে মুখ খুললেন শ্রদ্ধা নিজে। বললেন, ‘খবরটা শুনে চমকে গিয়েছিলাম! সত্যি ঘটনা নয় ওটা। লোকে ভুলে গেছে, আমরাও মানুষ। সব সময় আমাদের নিয়ে গসিপ তৈরি করতে ভালোবাসে। এভাবে আমার বাবা, মাসি এবং সহ-অভিনেতাকে জড়ানো হলে সেটা সহ্যের সীমা ছাড়িয়ে যায়। ‘

লিভ-ইন করা যে পছন্দ নয় তার, সেটাও স্পষ্ট জানিয়েছেন শ্রদ্ধা। এর আগে আদিত্য রায় কাপুরের সঙ্গে তার সম্পর্কের কথা রটার পরেও চটে গিয়েছিলেন নায়িকা। জানিয়েছেন, মা-বাবাকে ছেড়ে বেরিয়ে যাওয়ার কোন ইচ্ছে নেই তার।

basic-bank

Be the first to comment on "মানুষ আমাদের নিয়ে গসিপ তৈরি করতে ভালোবাসে ॥ শ্রদ্ধা"

Leave a comment

Your email address will not be published.


*