নিউজ ডেস্ক: ভক্তদের এখনও ব্যবসাসফল সিনেমা উপহার দিতে পারেননি ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি। ব্যর্থ নায়িকার খেতাব পেয়েছেন তিনি। তবে ইন্ডাস্ট্রিকে হিট সিনেমা উপহার দিতে যেন উঠে পড়ে লেগেছেন বিতর্কিত ও আলোচিত এ নায়িকা।
বর্তমানে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার নতুন সিনেমা ‘রক্ত’র শুটিং করছেন পরীমনি। সিনেমায় অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে পরীকে। এই সিনেমার জন্য ফাইটও শিখেছেন তিনি।
সিনেমার দৃশ্যে সাধারণত নায়কদের ভূমিকে বেশি দেখা যায়। বিশেষ করে অ্যাকশন দৃশ্যে। পরীমনি ‘রক্ত’ সিনেমাতে যেন নায়কের ভূমিকাতেই নেমেছেন।
গত মঙ্গলবার রাত থেকে কলকাতায় টানা শুটিং চলছে ‘রক্ত’র। হাওড়া নদীর পাশে তৈরি হয়েছে বিশাল এক সেট। জাহাজের মধ্যে মারামারির দৃশ্যে অভিনয় করেছেন পরী। এতে মাঝে মাঝে আহতও হয়েছেন নায়িকা।
থাইল্যান্ডের ফাইট ডিরেক্টর জাইক্যা এবং চেন্নাইয়ের ফাইট ডিরেক্টর রাজেশের পরিচালনায় পরীমনিকে দেখা যাবে ভাই হত্যার প্রতিশোধ নিতে হিংস্র হয়ে ওঠা এক নারীর চরিত্রে।
সিনেমাটির পরিচালনা করার কথা ছিল মালেক আফসারির। কিন্তু বিতর্কিত প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে ঝামেলার কারণে সিনেমা থেকে সরে দাঁড়ান আফসারি। এখন নির্মাণ করছেন ওয়াজেদ আলী সুমন।

Be the first to comment on "মারমারিতে লিপ্ত হলেন পরীমনি"