নিউজ ডেস্ক : সম্প্রতি যুক্তরাষ্ট্রের সিনেটে পাশ হওয়া “জাস্টিস এ্যাগেন্সট স্পনসরস্ অব টেরোরিজম এ্যাক্ট” (জাস্টা) বিলের তীব্র প্রতিবাদ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক ও রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।
বৃহস্পতিবার এক বিবৃতিতে সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেছেন, যুক্তরাষ্ট্রের সিনেটে জাস্টা নামের একটি বিল পাশ হয়েছে জেনে আমি বিস্মিত ও মর্মাহত হয়েছি। এই বিলের সারসংক্ষেপ হচ্ছে- কোনো দেশের নাগরিক বা কোনো দেশের বংশোদ্ভুত নাগরিক যদি যুক্তরাষ্ট্রের মধ্যে সন্ত্রাসী কার্যকলাপ করে তাহলে সেই দেশের বিরুদ্ধে মামলা করা যাবে। এই আইনটি এখন মার্কিন কংগ্রেসে পাশ করা হলে- তা আমেরিকার আইন হিসেবে গণ্য হবে। এই বিল আইনে পরিণত হলে এর ভয়াবহ সুদুরপ্রসারী পরিণতির কথা ভেবে আমি গভীরভাবে উদ্বিগ্ন।
এইচ.এম. এরশাদ তাঁর বিবৃতিতে আরো বলেন যে, এই আইন বিভিন্ন দেশের আন্তর্জাতিক সার্বভৌমত্বকে ক্ষুণœ করবে। এধরণের আইন জাতিসংঘের চার্টারেরও বিরোধী। জাস্টা বিল পাশ হলে- বিশ্বে একটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে- যা অন্যদেশও অনুসরণ করতে পারে। তাতে যেকোনো দেশই যেকোনোভাবে অভিযুক্ত হতে পারে। যা বিশ্বে এক অরাজক পরিস্থিতির সৃষ্টি করবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাও এই বিলের বিরোধিতা করেছেন। আমিও মার্কিন প্রেসিডেন্টের সাথে একমত পোষণ করে জাস্টা বিলের প্রতিবাদ জানাচ্ছি। মানবাধিকারের প্রবক্তা যুক্তরাষ্ট্রের মতো একটি দেশে এধরণের আন্তর্জাতিক আইনের পরিপন্থী একটি বিধান থাকবে- তা আমরা আশা করতে পারিনা। আমি আশা করি যুক্তরাষ্ট্র অবিলম্বে এই বিলটি প্রত্যাহার করে নেবে।
মার্কিন জাস্টা বিলের প্রতিবাদ জানালেন এরশাদ

Be the first to comment on "মার্কিন জাস্টা বিলের প্রতিবাদ জানালেন এরশাদ"