শিরোনাম

মার্কিন তরুণীর সঙ্গে প্রেম॥ কঠোর শাস্তি সৌদি তরুণের

নিউজ ডেস্ক : অনলাইনে এক মার্কিন তরুণীর সঙ্গে প্রেম হয় সৌদি তরুণ আবু সিনের। তারপর থেকে প্রতিনিয়তই তাদের মধ্যে কথাবার্তা হতো। অনলাইনে চুটিয়ে প্রেম করছিলেন দুজন। তবে হঠাৎ তাদের প্রেমের মাঝে বাধা হয়ে দাঁড়ায় সৌদি সরকারের কঠোর আইন।

তাদের এ প্রেমালাপকে দেশটির সামাজিক মূল্যবোধের পরিপন্থী কাজ বিবেচনা করে সৌদি ওই যুবককে গ্রেপ্তার করে সুন্নী প্রধান দেশটির পুলিশ। গত সপ্তাহে জামিনে বের হয়ে আসলেও সৌদি এ যুবককে পাঁচ বছরের কারাদণ্ড ও একই সঙ্গে আট লাখ মার্কিন ডলারের সমপরিমাণ অর্থদণ্ড করা হতে পারে।

ইউনাউ নামে একটি অনলাইন কমিউনিটি ফোরামের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ২১ বছর বয়সী তরুণী ক্রিস্টিনার সঙ্গে পরিচয় হয় আবু সিনের। এরপর থেকেই দু’জনের মধ্যে প্রেমালাপ শুরু হয়। কিন্তু মুসলিম এ দেশটির আইনে কোনও অপরিচিত পুরুষ অপরিচিতা নারীর আলাপচারিতা শাস্তিযোগ্য অপরাধ।

basic-bank

Be the first to comment on "মার্কিন তরুণীর সঙ্গে প্রেম॥ কঠোর শাস্তি সৌদি তরুণের"

Leave a comment

Your email address will not be published.


*