নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
মাহবুবুল হক শাকিল আজ ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিহে..রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৭ বছর।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করীম বলেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাকিল আজ দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি শোকাহত স্ত্রী, এক কন্যা, অসংখ্য আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শুভাকাংখী রেখে গেছেন। তার পিতা এডভোকেট জহিরুল হক খোকা ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ বর্তমান সভাপতি।

Be the first to comment on "মাহবুবুল হক শাকিলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক"