শিরোনাম

মাহমুদউল্লাহর বিদায়ে বিপাকে বাংলাদেশ

নিউজ ডেস্ক : গল টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছ বাংলাদেশ দল। তবে দিনের শুরুতেই বিদায় নিয়েছেন সৌম্য সরকার। দ্বিতীয় দিনের শেষে ৬৬ রানে অপরাজিত থাকা সৌম্য আর ৫ রান যোগ করেই সুরাঙ্গা লাকমালের বলে আউট হয়ে ফিরেছেন। তিনি ৮টি চার ও ১টি ছয়ের মারে ৭১ রান করেছেন।

এরপর মুশফিকের সঙ্গে সাকিব যোগ দেন। তবে খুব বেশিক্ষণ তার উইকেটে থাকা হয়নি। ১৯ বলে ১টি চার ও ১টি ছয়ের মারে ২৩ রান তুলে সান্দাকানের বল উইকেটরক্ষকের হাতে জমা দিয়ে তিনি ফিরেছেন সাজঘরে।

এখন উইকেটে রয়েছেন মুশফিকুর রহিম (৭) এবং মাহমুদউল্লাহ রিয়াদ (০)। আর বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৭০ রান।

এর আগে দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে স্বাগতিকদের করা ৪৯৪ রানের জবাবে বাংলাদেশের শুরুটা ভালোই হয়েছে। উদ্বোধনী জুটিতে শত রানের বেড়া ডিঙিয়েছিল মুশফিক রহিমের দল। দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার ব্যক্তিগত হাফসেঞ্চুরির দেখাও পান। তবে দলকে শুভ সূচনা দিলেও ব্যক্তিগত ৫৭ রানে সাজঘরে ফিরতে হয়েছে তামিম ইকবালকে। রান আউটের শিকার হয়েছেন তিনি। বাংলাদেশের সংগ্রহ তখন ১১৮ রান।

এরপরই উইকেটে নেমে মাত্র ৭ রান যোগ করে পেরেরার এলবিডাব্লিউয়ের শিকার হয়েছেন মমিনুল হক। মমিনুলের বিদায়ের পর ৬৬ রান নিয়ে অপরাজিত থাকা সৌম্যের সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম। দিনশেষে মুশফিকের সংগ্রহে রয়েছে ১ রান। আর নিজেদের প্রথম ইনিংসের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৩৩ রান।

basic-bank

Be the first to comment on "মাহমুদউল্লাহর বিদায়ে বিপাকে বাংলাদেশ"

Leave a comment

Your email address will not be published.


*