শিরোনাম

মাহমুদুর রহমানের পাসপোর্ট ফেরতের নির্দেশ

নিউজ ডেস্ক : দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের পাসপোর্ট ফেরত দিতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তার করা এক রিভিউ আবেদন নিষ্পত্তি করে সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে মাহমুদুর রহমানের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও তানভীর আহমেদ আল আমীন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
পরে মাহমুদুর রহমানের আইনজীবী তানভীর আলআমিন জানান, পাসপোর্ট জমা রাখার শর্তে তাকে জামিন দেওয়া হয়েছিল। চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়া দরকার উল্লেখ করে পাসপোর্ট ফেরত চেয়ে তিন রায় পুনর্বিবেচনার আবেদন করেন। আপিল বিভাগ তার স্বাস্থ্যগত বিষয় দেখার জন্য ঢাকা মেডিক্যাল কলেজকে বোর্ড গঠন করতে বলেন। মেডিক্যাল বোর্ডের প্রতিবেদনে জানানো হয় মাহমুদুর রহমানের নিউরো সার্জারির প্রয়োজন কি না, তা ‘অ্যাডভান্স সেন্টারে’ নিরূপণ হতে পারে। এই প্রতিবেদন বিবেচনায় নিয়ে আদালত মাহমুদুর রহমানের পাসপোর্ট ফেরত দিতে বলেন।

আইনজীবী তানভীর আল আমিন আরও বলেন, আদেশের অনুলিপি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বিচারিক আদালত মাহমুদুর রহমানকে তার পাসপোর্ট ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন। ফলে চিকিৎসার জন্য মাহমুদুর রহমান বিদেশ যেতে পারেন তিনি। ২০১৩ সালের ১১ এপ্রিল রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার হন মাহমুদুর রহমান। তার বিরুদ্ধে থাকা সব মামলায় জামিন পাওয়ার পর গত বছর ২৩ নভেম্বর জামিনে মুক্তি পান তিনি।

basic-bank

Be the first to comment on "মাহমুদুর রহমানের পাসপোর্ট ফেরতের নির্দেশ"

Leave a comment

Your email address will not be published.


*