নিউজ ডেস্ক : নাশকতার মামলায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ৯ মার্চ নতুন দিন ধার্য করেছেন আদালত। জানা গেছে, আজ সোমবার মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল।
তবে মাহমুদুর রহমান আদালতে হাজির না হওয়ায় তার আইনজীবী অভিযোগ গঠনের শুনানি পেছানোর জন্য আবেদন করেন।
ঢাকা মহানগর হাকিম আলমগীর কবির রাজ ওই আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য ৯ মার্চ দিন ধার্য করেন। ২০১০ সালের ২ জুন আসামিরা সিএমএম আদালতের সামনে পুলিশের কাজে বাধা প্রদান এবং গ্রেপ্তার মাহমুদুর রহমানকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই শাহজাহান মিয়া বাদী হয়ে একটি মামলা করেন।

Be the first to comment on "মাহমুদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৯ মার্চ"